Home » ভোলা » ভোলা সদর » ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, পিটুনিতে যুবকের মৃত্যু
১৮ October ২০২৬ Sunday ২:৩৩:৫৩ PM
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, পিটুনিতে যুবকের মৃত্যু
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে হোসেন নামের বিএনপি নেতাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগে আসিফ (২৫) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত উপজেলার রাজাপুর এলাকার মো. ধলু হাওলাদার ও হালিমা বেগম দম্পতির ছেলে। আহত বিএনপি নেতা মো. হোসেন ম্যানেজার রাজাপুর ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় বিএনপি নেতা হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহতের স্বজন ও উত্তেজিত জনতা অভিযুক্ত আসিফকে ধরে পিটুনি দেয়।পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর আহত বিএনপি নেতা হোসেন বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ভোলা সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘প্রথমে আসিফ পূর্বশত্রুতার জেরে একজনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। পরে ভুক্তভোগীর স্বজন তাকে মারধর করলে স্থানীয় লোকজনও এতে অংশ নেন। এক পর্যায়ে পিটুনিতে তিনি গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু