![]() দেশের হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু
১৯ October ২০২৬ Monday ২:৫৬:০৪ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশাল -২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ভোটে আমি এমপি হয়েছি। আমরা সরকার গঠন করেছি। সেকারনে তাদের ধর্মীয়ও উৎসব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা দেওয়া বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন,দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি মহল দেশকে অস্থীতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে তৎপর। ওই দুষ্ট চক্রের বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি রোববার (১৮ অক্টেবর) সন্ধ্যায় বানারীপাড়ায় দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন ও মন্ডপে উপস্থিত পুজারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রোববার সন্ধ্যা ৭ টার দিকে তিনি বিপ্লবী কুমুদ বিহারী গুহঠাকুরতা প্রতিষ্ঠিত বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন দূর্গা ও কালী মন্দির পরিদর্শন ও মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্মরনিকা মোড়ক উন্মোচন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান ফকির প্রমূখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

