Current Bangladesh Time
Monday October ১৯, ২০২৬ ৪:৩২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » দেশের হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: এমপি  সরফুদ্দিন আহমেদ সান্টু 
১৯ October ২০২৬ Monday ২:৫৬:০৪ PM
Print this E-mail this

দেশের হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব: এমপি  সরফুদ্দিন আহমেদ সান্টু 


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: 

বরিশাল -২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ভোটে  আমি এমপি হয়েছি। আমরা সরকার গঠন করেছি। সেকারনে তাদের ধর্মীয়ও উৎসব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা দেওয়া বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন,দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি মহল দেশকে অস্থীতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে তৎপর। ওই দুষ্ট চক্রের বিষয়ে দলের নেতাকর্মীদের  সজাগ ও সতর্ক থাকতে হবে।  

তিনি রোববার (১৮ অক্টেবর)  সন্ধ্যায় বানারীপাড়ায়  দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন ও  মন্ডপে উপস্থিত পুজারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে তিনি বিপ্লবী কুমুদ বিহারী গুহঠাকুরতা প্রতিষ্ঠিত  বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনিন  দূর্গা ও কালী মন্দির পরিদর্শন ও  মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্মরনিকা মোড়ক উন্মোচন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, বানারীপাড়া  পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ  সুমন হাওলাদার,

সাধারন সম্পাদক মিজানুর রহমান ফকির প্রমূখ। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com