Current Bangladesh Time
Monday October ১৯, ২০২৬ ২:৪৩ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
১৯ October ২০২৬ Monday ১২:৩১:৪২ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠিতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এতে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অস্ত্রোপচারসহ নানা চিকিৎসাসেবা পাচ্ছেন সাধারণ মানুষ।

সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৩৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা এবং রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি দেওয়া হচ্ছে চিকিৎসকের পরামর্শ।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে চোখের বিভিন্ন রোগ শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, চশমা প্রদান ও ছানি রোগীদের অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে। #

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com