" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


আমাদেরবরিশাল.কম

২৫ October ২০২৬ Sunday ৬:০৩:২৬ PM


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে কচাঁ নদীসহ উপজেলার পাঁচটি নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।