" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি


আমাদেরবরিশাল.কম

৩১ October ২০২৬ Saturday ৩:৩৩:৫২ PM

আমাদের বরিশাল ডেস্ক:

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১৬তম গ্রেডের দুটি ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে, চলবে ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

১. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরি সহকারী ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

বয়সসীমা: ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।

আবেদন ফি: ১৬তম গ্রেডের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট dcpatuakhali. teletalk.com.bd লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।