Current Bangladesh Time
Saturday November ৭, ২০২৬ ৫:৩৪ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার
৭ November ২০২৬ Saturday ৫:১৩:১২ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ একজন শিক্ষক, একজন ব্যবসায়ী এবং ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা এক চাকরিজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে ও বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, উপজেলার গৈলা ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে ও গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে সরোয়ার সরদার, মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা নামক এলাকায় শুক্রবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ওইদিন রাতে থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সাংবাদিকদের জানিয়েছেন, আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক মো. অলিউল রহমান ছাত্রজীবনে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সরদারের ছেলে ঢাকার একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত রাজিব সরদার এবং গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারকে পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানি ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com