![]() ঝালকাঠিতে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
১৩ November ২০২৬ Friday ১:০৭:১৭ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() বাজারে সবজির সরবরাহ বাড়ায় ঝালকাঠিতে কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বাঁধাকপি ৫০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা, বিট কপি ৬০ টাকা, শসা ৫০ টাকা, করল্লা ৭০ টাকা, বেগুন ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিপিচ লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। তাঁদের মতে, দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য বাজার করা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিক্রি করেও তাঁরা লাভের মুখ দেখছেন। বাজারে সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও সহনীয় পর্যায়ে রাখার দাবি ক্রেতাদের। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

