বাজারে সবজির সরবরাহ বাড়ায় ঝালকাঠিতে কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বাঁধাকপি ৫০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা, বিট কপি ৬০ টাকা, শসা ৫০ টাকা, করল্লা ৭০ টাকা, বেগুন ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিপিচ লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়।
সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। তাঁদের মতে, দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য বাজার করা সহজ হবে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিক্রি করেও তাঁরা লাভের মুখ দেখছেন।
বাজারে সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও সহনীয় পর্যায়ে রাখার দাবি ক্রেতাদের।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী