![]() নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো
২১ November ২০২৬ Saturday ১:০১:২৭ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() ঝালকাঠির নলছিটি উপজেলার বেহাল অবস্থায় পড়ে থাকা পাঁচটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার পিচঢালা এই সড়কগুলো নির্মাণ কাজ করছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পাঁচটি সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা আব্দুল আজিজ খলিফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদাররা। এইচ এম নাসির উদ্দিন সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

