Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৪:২০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো
২১ November ২০২৬ Saturday ১:০১:২৭ PM
Print this E-mail this

নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

ঝালকাঠির নলছিটি উপজেলার বেহাল অবস্থায় পড়ে থাকা পাঁচটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার পিচঢালা এই সড়কগুলো নির্মাণ কাজ করছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পাঁচটি সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা আব্দুল আজিজ খলিফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদাররা।
এলজিইডি কর্তৃপক্ষ জানায়, নলছিটি উপজেলায় ৩৫২ কিলোমিটার কাচা সড়ক রয়েছে। এগুলো মধ্যে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে পিচঢালা সড়ক নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি কর্তৃপক্ষ। ইতোমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক পিচঢালা করার জন্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহযোগিতায় ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কগুলো হচ্ছে ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাববাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তার বাড়ি পর্যন্ত মোট সাড়ে ছয় কিলোমিটার।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭২৩৯৬৩৬৭৫

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com