" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ১১:৪৮:২০ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের রায়েরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে একটি মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে। এদিকে দলীয় নেতা-কর্মীরা  রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।