![]() নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল
৩০ November ২০২৬ Monday ১:০৬:১৬ AM
নগর প্রতিনিধি: ![]() কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি। রোববার (২৯ নভেম্বর) রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে দেশকে স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দিয়েছিল। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এখনো আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। বক্তারা আরও বলেন, দেশের জনগণ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মেনে নেবে না। যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

