Home » বরিশাল » বরিশাল সদর » নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল
৩০ November ২০২৬ Monday ১:০৬:১৬ AM
নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল
নগর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি।
রোববার (২৯ নভেম্বর) রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে দেশকে স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দিয়েছিল। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এখনো আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মেনে নেবে না। যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা