![]() হাড় কাপানো শীতে কাঁপছে বামনার মানুষমনোতোষ হাওলাদার:: ২৪ December ২০১২ Monday ৪:২৮:৫২ PM
![]() শৈত্য প্রবাহের ফলে হাড় কাপানো শীতে কাঁপছে পুরো বামনার মানুষ। তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন জ্বেলে তাপ পোহাচ্ছে বামনার খেটে খাওয়া মানুষরা (ছবিঃ মনোতোষ হাওলাদার/আমাদের বরিশাল ডটকম) বামনা:: বরগুনার বামনায় গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহের ফলে হাড় কাপানো শীতে কাঁপছে পুরো বামনার মানুষ। ঘন কুয়াশা এবং কন কনে শীতে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশার কারনে সূর্যের মুখ দেখা যায়না ফলে সড়কে ও নৌ পথে যোগাযোগ ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে। মাঝে মাঝে ঢাকাগামী ও ঢাকা থেকে আসা লঞ্চ কুয়াশার কারনে চড়ে আটকা পড়ে যাচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার লঞ্চ যাত্রী। এছাড়া ঘন কুয়াশায় বামনা থেকে জেলা সদর ও বিভাগীয় সদরে সড়ক যোগাযোগ মারত্মক ভাবে ব্যহত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ীদের বেচা কিনা চরম বিপর্যয় নেমে এসেছে। স্কুল কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিরি হারও কমে গেছে। এই ভয়াবহ শীতে সিডর ও আইলা বিধস্ত বামনা অসহায় শীতার্থ মানুষদের মাঝে সরকারী বা বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করার জন্য কোন উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। এজন্য অসহায় মানুষদের দুর্ভোগ ক্রমেই বেড়ে যাচ্ছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শীত জনীত রোগে বৃদ্ধ সহ শিশুদের ভর্তি সংখ্যা দ্বিগুন হাড়ে বেড়ে গেছে। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

