Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৫:৪৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » হাড় কাপানো শীতে কাঁপছে বামনার মানুষ
২৪ December ২০১২ Monday ৪:২৮:৫২ PM
Print this E-mail this

হাড় কাপানো শীতে কাঁপছে বামনার মানুষ
মনোতোষ হাওলাদার::


শৈত্য প্রবাহের ফলে হাড় কাপানো শীতে কাঁপছে পুরো বামনার মানুষ। তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন জ্বেলে তাপ পোহাচ্ছে বামনার খেটে খাওয়া মানুষরা (ছবিঃ মনোতোষ হাওলাদার/আমাদের বরিশাল ডটকম)

শৈত্য প্রবাহের ফলে হাড় কাপানো শীতে কাঁপছে পুরো বামনার মানুষ। তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন জ্বেলে তাপ পোহাচ্ছে বামনার খেটে খাওয়া মানুষরা (ছবিঃ মনোতোষ হাওলাদার/আমাদের বরিশাল ডটকম)

বামনা:: বরগুনার বামনায় গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহের ফলে হাড় কাপানো শীতে কাঁপছে পুরো বামনার মানুষ। ঘন কুয়াশা এবং কন কনে শীতে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশার কারনে সূর্যের মুখ দেখা যায়না ফলে সড়কে ও নৌ পথে যোগাযোগ ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে। মাঝে মাঝে ঢাকাগামী ও ঢাকা থেকে আসা লঞ্চ কুয়াশার কারনে চড়ে আটকা পড়ে যাচ্ছে।

ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার লঞ্চ যাত্রী। এছাড়া ঘন কুয়াশায় বামনা থেকে জেলা সদর ও বিভাগীয় সদরে সড়ক যোগাযোগ মারত্মক ভাবে ব্যহত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ীদের বেচা কিনা চরম বিপর্যয় নেমে এসেছে। স্কুল কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিরি হারও কমে গেছে। এই ভয়াবহ শীতে সিডর ও আইলা বিধস্ত বামনা অসহায় শীতার্থ মানুষদের মাঝে সরকারী বা বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করার জন্য কোন উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। এজন্য অসহায় মানুষদের দুর্ভোগ ক্রমেই বেড়ে যাচ্ছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শীত জনীত রোগে বৃদ্ধ সহ শিশুদের ভর্তি সংখ্যা দ্বিগুন হাড়ে বেড়ে গেছে।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com