
বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে খন্দকার মাহবুব
‘সরকারের প্রতারণা আর দুর্শাসনে অতিষ্ঠ সাধারন মানুষ’
মনোতোষ হাওলাদার আমাদেরবরিশাল.কম ২৫ December ২০১২ Tuesday ৭:০২:২৬ PM
বামনা:: এ সরকার যতই দমন আর নিপীড়ন চালাক না কেন, দেশের গণতন্ত্র ও অর্থনীতির ভিত সুরক্ষার আন্দোলনে দেশ প্রেমিক দল বিএনপি কিছুতেই পিছু হটবে না। এ সরকার প্রতারনা আর দুর্শাসনে অতিষ্ঠ সাধারন মানুষ জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবন্ধ হয়ে বিপন্ন গনতন্ত্র পূনরুদ্ধার করবেই্। বর্তমান স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ ১৮ দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করে হয়রানী করছেন। তাদের উপর পুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়েও নির্যাতন চালাচ্ছে। গ্রেফতার কারীদের নিঃশর্ত মুক্তি না দিলে খালেদা জিয়ার নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে আন্দোলনের মুখে আওয়ামীলীগ পালানোর সুযোগ পাবেনা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় খন্দকার বাড়ি মাঠে বামনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বামনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে মো. এনায়েত কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম।
এ দ্বি-বার্ষিক সম্মেলনে ডেলিগেট ও কাউন্সিলারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাধারন সম্পাদক এনায়েত কবির হাওলাদার ,সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ ।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|