Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » সংবাদ শিরোনাম » ‘সরকারের প্রতারণা আর দুর্শাসনে অতিষ্ঠ সাধারন মানুষ’
২৫ December ২০১২ Tuesday ৭:০২:২৬ PM
Print this E-mail this

বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে খন্দকার মাহবুব

‘সরকারের প্রতারণা আর দুর্শাসনে অতিষ্ঠ সাধারন মানুষ’
মনোতোষ হাওলাদার


bamna-pic01বামনা:: এ সরকার যতই দমন আর নিপীড়ন চালাক না কেন, দেশের গণতন্ত্র ও অর্থনীতির ভিত সুরক্ষার আন্দোলনে দেশ প্রেমিক দল বিএনপি কিছুতেই পিছু হটবে না। এ সরকার প্রতারনা আর দুর্শাসনে অতিষ্ঠ সাধারন মানুষ জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবন্ধ হয়ে বিপন্ন গনতন্ত্র পূনরুদ্ধার করবেই্। বর্তমান স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ ১৮ দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করে হয়রানী করছেন। তাদের উপর পুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়েও  নির্যাতন চালাচ্ছে। গ্রেফতার কারীদের নিঃশর্ত মুক্তি না দিলে খালেদা জিয়ার নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে আন্দোলনের মুখে আওয়ামীলীগ পালানোর সুযোগ পাবেনা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় খন্দকার বাড়ি মাঠে বামনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

বামনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে মো. এনায়েত কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম।

এ দ্বি-বার্ষিক সম্মেলনে ডেলিগেট ও কাউন্সিলারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাধারন সম্পাদক এনায়েত কবির হাওলাদার ,সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ ।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com