![]() নতুন বছরে শিশুদের হাতে নতুন বইয়ের গন্ধ
১ January ২০১৩ Tuesday ৪:৫৩:০২ PM
বরগুনা :: বামনা বিদায় ২০১২ সাল সূর্য্যাস্তের পরে নতুন সূর্য্যদ্বয় আগমনে ঘটেছে ২০১৩ ইংরেজী সালের। নতুন বছরের প্রথম দিনেই যখন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা নতুন মোড়কে বাঁধা, নতুন বই হাতে পেল তাদের সে কি বাঁধ ভাঙ্গা আনন্দ। কেউ বইয়ের নতুন গন্ধ শুকছে আবার কেউ নতুন বইটি খুলে আনন্দে কাটিয়েছে ২০১৩ সালের প্রথম দিনটি। সমগ্র দেশব্যাপী চলছে বই বিতরণ উৎসব । এ উৎসব এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বরগুনার বামনা উপজেলাটিও এ উৎসবের বাইরে নেই। এখানেও প্রত্যেকটি সরকারী অথবা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এমনকি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক পাঠাগারেও আয়োজন করা হয়েছে বই বিতরণ উৎসবের। কোন কোন স্কুলে এ উৎসবকে ঘিরে আয়োজন করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সোমবার উপজেলার পূর্ব সফিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখাযায়, সেখানে এ উৎসবকে ঘিরে অভিবাবক ও ছাত্রছাত্রীদের মিলন মেলা। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ্আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হায়দার আলী। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বামনাপ্রেসক্লাব সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল প্রমূখ। বই বিতরণ উৎসব উপলক্ষে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বামনা উপজেলা ইসলামিক পাঠাগারে এ উৎসবকে ঘিরে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
