Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৪:১৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » নতুন বছরে শিশুদের হাতে নতুন বইয়ের গন্ধ
১ January ২০১৩ Tuesday ৪:৫৩:০২ PM
Print this E-mail this

নতুন বছরে শিশুদের হাতে নতুন বইয়ের গন্ধ


বরগুনা :: বামনা বিদায় ২০১২ সাল সূর্য্যাস্তের পরে নতুন সূর্য্যদ্বয় আগমনে ঘটেছে ২০১৩ ইংরেজী সালের। নতুন বছরের প্রথম দিনেই যখন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা নতুন মোড়কে বাঁধা, নতুন বই হাতে পেল তাদের সে কি বাঁধ ভাঙ্গা আনন্দ। কেউ বইয়ের নতুন গন্ধ শুকছে আবার কেউ নতুন বইটি খুলে আনন্দে কাটিয়েছে ২০১৩ সালের প্রথম দিনটি। সমগ্র দেশব্যাপী চলছে বই বিতরণ উৎসব । এ উৎসব এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বরগুনার বামনা উপজেলাটিও এ উৎসবের বাইরে নেই। এখানেও প্রত্যেকটি সরকারী অথবা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এমনকি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক পাঠাগারেও আয়োজন করা হয়েছে বই বিতরণ উৎসবের। কোন কোন স্কুলে এ উৎসবকে ঘিরে আয়োজন করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সোমবার উপজেলার পূর্ব সফিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখাযায়, সেখানে এ উৎসবকে ঘিরে অভিবাবক ও ছাত্রছাত্রীদের মিলন মেলা। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ্আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হায়দার আলী। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মো.  আনোয়ার হোসেন, বামনাপ্রেসক্লাব সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল প্রমূখ। বই বিতরণ উৎসব উপলক্ষে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বামনা উপজেলা ইসলামিক পাঠাগারে এ উৎসবকে ঘিরে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com