![]() বামনায় বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশমনোতোষ হাওলাদার, বামনা ২৩ January ২০১৩ Wednesday ৩:১৫:৩১ PM
বামনা :: বেসরকারী শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সরকারী প্রহসন মূলক ঘোষণার প্রতিবাদে বরগুনার বামনায় বেসরকারী শিক্ষক-কর্মচারীরা বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজের দুই শতাধিক শিক্ষক কর্মচারী শহরের সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ গোলচত্ত্বরে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ খানের সভাপত্বিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র হালদার, মো. কামাল হোসেন, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী শাহানা ফেরদৌস শিবলী, শিক্ষক কৃষ্ণকান্ত কর্মকার, মানিক কুমার পঙ্কজ, প্রভাষক শামসুল আলম ও শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা বেসরকারী শিক্ষকদের সরকার ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রহসন মূলক উল্লেখ করে শিক্ষা জাতীয় করণ করার দাবি মেনে নেওয়ার সরকারের প্রতি আহ্বান জানান। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
