Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ২:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
২৩ January ২০১৩ Wednesday ৩:১৫:৩১ PM
Print this E-mail this

বামনায় বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
মনোতোষ হাওলাদার, বামনা


বামনা :: বেসরকারী শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সরকারী প্রহসন মূলক ঘোষণার প্রতিবাদে বরগুনার বামনায় বেসরকারী শিক্ষক-কর্মচারীরা বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজের  দুই শতাধিক শিক্ষক কর্মচারী শহরের সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ গোলচত্ত্বরে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ খানের সভাপত্বিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র হালদার, মো. কামাল হোসেন, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী শাহানা ফেরদৌস শিবলী, শিক্ষক কৃষ্ণকান্ত কর্মকার, মানিক কুমার পঙ্কজ, প্রভাষক শামসুল আলম ও শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা বেসরকারী শিক্ষকদের সরকার ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রহসন মূলক উল্লেখ করে শিক্ষা জাতীয় করণ করার দাবি মেনে নেওয়ার সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com