![]() বামনায় ছাত্রদল সভাপতিসহ পাঁচ জন আটক
৯ April ২০১৩ Tuesday ৯:০৪:৪১ PM
আটককৃতরা হলেন- বামনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন গোলদার, ছাত্রদল সভাপতি ইকবাল কোরাইশী বাবু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা ফারুক ও শাহিন। এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে বলেন, হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ জনগনকে ভয়ভীতি ও পিকেটিং করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে বামনা উপজেলায় সোমবার রাতে লঞ্চঘাট সড়কে একটি মাহেন্দ্র অটোগাড়িতে অগ্নিসংযোগ ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বামনা :: বরগুনার বামনা উপজেলা ছাত্রদল সভাপতি ইকবাল কোরাইশী বাবুসহ ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও পিকেটিং করার অভিযোগে ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।