Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৪০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বিএম কলেজে মেয়রপন্থী ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র মহড়া
৩০ April ২০১১ Saturday ৪:৩৮:৩৩ PM
Print this E-mail this

বিএম কলেজে মেয়রপন্থী ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র মহড়া


সশস্ত্র মহড়াবরিশাল, ৩০ এপ্রিল (আহমেদ জালাল/আমাদের বরিশাল ডটকম): বরিশাল বি এম কলেজ ছাত্রলীগের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শনিবার দুপুরে বিসিসি মেয়র শওকত হোসেন হিরনপন্থী ছাত্রলীগ ক্যাডাররা ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাত’র সমর্থকদের উপর অতর্কিকভাবে হামলাও চালিয়েছে মেয়রপন্থী সশস্ত্র ছাত্রলীগ ক্যাডাররা। সাধারন শিক্ষার্থীরা এমন সশস্ত্র মহড়ায় আতংকিত হয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অপ্রতিকর ঘটনা এড়াতে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হলেও তাদের ভূমিকা ছিল নিরব দর্শকের মত।

দুপুর সাড়ে ১২ টার দিকে বি এম কলেজের প্রথম গেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাত সমর্থকরা। অপরদিক জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে অপর যুগ্ন আহবায়ক মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাদসহ শতাধিক সশস্ত্র ক্যাডার। মেয়রপন্থী শসস্ত্র ছাত্রলীগ ক্যাডাররা রফিক সেরনিয়াবাত সমর্থকদের মিছিলে ধাওয়া করে। এসময় সশস্ত্র ক্যাডারদের হামলায় আহত হয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাসুদ আলম মাসুদ, অনিক, বাবু ও রুবেলসহ বেশ কয়েক জন।

ছাত্রনেতা রফিক সেরনিয়াবাত আমাদের বরিশাল ডটকমকে বলেন, ক্যাডার তুষার ও নাহিদের নেতৃত্বে দেড় শতাধিক বহিরাগত ক্যাডাররা ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি করেছে। ছাত্রলীগের উপর ক্যাডাররা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন রফিক।

কোতায়োলী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, ক্যাম্পাসে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। কারো উপর হামলা করা হয় নি। পুলিশ যথাযথ দ্বায়িত্ব পালন করেছে। কেউ যদি অপ্রতিকর ঘটনার কথা বলে তা মিথ্যা বানোয়াট।

এর আগে শুক্রবার বিএম কলেজে ল’ পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে অধ্যক্ষ ড.ননী গোপাল দাস তার নিজ কার্যালয়ে গেলে মেয়রপন্থী ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার, নাহিদ সেরনিয়াবাতসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ অধ্যক্ষের নিকট গিয়ে বাকসু নির্বাচন বিষয়ে জানতে চায়। তারা বলেন, বাকসু নির্বাচন বিষয়ে কোন তালবাহানা নয় নির্দিষ্ট তারিখ জানাতে হবে । এসময় মঈন তুষার ও নাহিদ অধ্যক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করেন ও বলেন নির্বাচন না হলে লাশ ফেলে দেয়া হবে। কিন্তু বাকসু নির্বাচন বিষয়ে এ মুহুর্তে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে কার্যালয় ত্যাগ করেন অধ্যক্ষ ড.ননী গোপাল দাস। অধ্যক্ষ কার্যালয় ত্যাগ করে চলে গেলে মঈন তুষার ও নাহিদ ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের কক্ষের টেলিফোন সেট ও চেয়ার বাহিরে ফেলে দেন। ওই সময়ে অধ্যক্ষ’র সঙ্গে র্দূব্যাবহার করায় প্রতিবাদ করেন ছাত্রনেতা রফিক সেরনিয়াবাত। এরপর হিরন সমর্থিত ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার, নহিদ সেরনিয়াবাত বাকসু নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে ছাত্রনেতা রফিক সেরনিয়াবাতের উপর চড়াও হয়। রফিককে বেদম মারধর করে হিরন সমর্থিত ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায়  কোতয়ালী মডেল থানায় দায়ের করা হয়েছে পাল্টা পাল্টি মামলা।

প্রসঙ্গত, বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’টি গ্রুপে অবস্থান নেয়। কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাত’র নেতৃত্বে একটি গ্রুপ। অপর গ্রুপ সিটি মেয়র অ্যাড.শওকত হোসেন হিরনপন্থী ছাত্রলীগের যুগ্ন আহবায়ক  মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/আজা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com