Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৪০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বরিশাল বিএম কলেজের ক্লাশ ১০ দিনের জন্য স্থগিত
২ May ২০১১ Monday ৬:৩০:২৩ PM
Print this E-mail this

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বরিশাল বিএম কলেজের ক্লাশ ১০ দিনের জন্য স্থগিত


ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল - ফাইল ফটো

ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল – ফাইল ফটো

বরিশাল, ২ মে (আমাদের বরিশাল ডটকম ডেস্ক): বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় (বিএম) কলেজ ছাত্র সংসদ ‘বাকসু’ নির্বাচন নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে কারনে অপ্রীতিকর ঘটনার আশংকায় বরিশাল বিএম কলেজের ক্লাশ ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত তারিখেই অনার্স দ্বিতীয় বর্ষের প্রাকটিক্যাল ভাইবা ও মাস্টার্স পরীক্ষা চলবে। একই সাথে পরীক্ষার্থী ছাড়া সকল আবাসিক ছাত্রদের সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় বিএম কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

অধ্যক্ষ ড.ননী গোপাল দাস আমাদের বরিশাল ডটকমকে বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্ধের কারনে ক্যাম্পাসের পরিস্থিতি অশান্ত হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় ৩ মে থেকে ১২ মে পর্যন্ত সকল বিভাগের ক্লাশ সকল ক্লাস স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত তারিখেই অনার্স দ্বিতীয় বর্ষের ব্যাবহারিক ভাইবা ও মাস্টার্স পরীক্ষা চলবে। সভায় শিক্ষক পরিষদ, শিক্ষক ক্লাব, প্রত্যেক হল সুপার, বিভাগীয় প্রধানগন ও ৩য় এবং ৪র্থ শ্রেনীর কর্মচারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল শুক্রবার দুপুরে বিএম কলেজ অধ্যক্ষ ননী গোপাল দাসের কার্যালয়ে কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেয়র শওকত হোসেন হিরনপন্থী ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত অধ্যক্ষের কক্ষ ভাংচুর করে টেলিফোন সেট ও চেয়ার বাহিরে ফেলে দেন। এসময় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিক সেরনিয়াবাত তাদের নিবৃত্ত করতে গেলে ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত ক্ষিপ্ত হয়ে রফিক সেরনিয়াবাতের শার্টের কলার ধরে এলোপাথারি মারধর শুরু করে। পরে অন্য ছাত্র নেতারা সেরনিয়াবাতকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। মুলত এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই শনিবার ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাত বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী ফাঁসি কামালসহ ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিলে সাধারন শিক্ষার্থীদের মাঝে আতংক সৃষ্টি হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com