![]() ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
২৬ August ২০১৩ Monday ৪:৩২:৫৬ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। অতিথি হিসেবে থাকবেন- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম। বিশেষ অতিথি থাকবেন বরিশাল বি.এম. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক এবং এসইউবি’র আইন বিভাগের অ্যাডভাইজর ও ঢাকা বিশ্ববিদ্যালয়রে অধ্যাপক ড. আসিফ নজরুল। সেমিনারে সভাপতিত্ব করবেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিভি ব্যক্তিত্ব ও এসইউবি’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সেমিনারটি সকল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্যে উন্মুক্ত থাকবে। আগ্রহীরা এতে অংশ নিয়ে মতামত ও পরামর্শ জানাতে পারবেন। সেমিনার সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ০১৭১২১৯৮৬৬৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা গেল। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষার পরিবেশ ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)’র সহযোগীতায় বরিশালে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।