‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
বরিশাল :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষার পরিবেশ ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)’র সহযোগীতায় বরিশালে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। অতিথি হিসেবে থাকবেন- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম। বিশেষ অতিথি থাকবেন বরিশাল বি.এম. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক এবং এসইউবি’র আইন বিভাগের অ্যাডভাইজর ও ঢাকা বিশ্ববিদ্যালয়রে অধ্যাপক ড. আসিফ নজরুল।
সেমিনারে সভাপতিত্ব করবেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিভি ব্যক্তিত্ব ও এসইউবি’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
সেমিনারটি সকল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্যে উন্মুক্ত থাকবে। আগ্রহীরা এতে অংশ নিয়ে মতামত ও পরামর্শ জানাতে পারবেন।
সেমিনার সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ০১৭১২১৯৮৬৬৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা গেল।
|