" />
AmaderBarisal.com Logo

অপেক্ষায় অমৃতা…

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৭ September ২০১৩ Saturday ১২:৪০:০৯ AM

amrita-khan অমৃতা খানঅপেক্ষায় আছেন অমৃতা খান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গেম’ ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তিনি।

ছবিতে অমৃতার নায়ক নীরব। আর ছবিটি পরিচালনা করছেন রয়েল অনিক। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন মুকিত, ডন, বিপ্লবসহ অনেকে।

‘গেম’ ছবি প্রসঙ্গে অমৃতা বলেন, ‘আমার শুরুটা নাচ দিয়ে। মাঝে বিজ্ঞাপনের মডেল। শেষে এসে থামলাম অভিনয়ে। চলচ্চিত্রে আগমন ঘটে আমার রয়েল অনিকের ‘গেম’ চলচ্চিত্রের মাধ্যমেই। বিপরীতে আমার নায়ক নীরবের জন্যই কাজ করতে রাজি হয়েছি। আগামী কোরবানি ঈদে শুনেছি ছবিটি মুক্তি পাবে। সেই অপেক্ষায় আছি আমি। কারণ, এ ছবিতে দর্শকদের প্রতিক্রিয়া বুঝেই আগামীতে এগোতে চাই আমি।’

actress-amrita-khan অমৃতা খানঅমৃতা এরই মধ্যে সালমান শাহ ও মৌসুমী জুটির জনপ্রিয় চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’র রিমেক চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন আতিক রহমান। এ ছবিতেও অমৃতার নায়ক নীরব।

এ প্রসঙ্গে অমৃতা বলেন, ‘এ ছবিতে কাজের চ্যালেঞ্জটা একটু বেশি। মৌসুমীর মতো খ্যাত নায়িকার চরিত্রে অভিনয় করছি। আসলে আমি যে কোন ধরনের চ্যালেঞ্জিং কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই এ ছবিতে কাজ করা।’

অমৃতা খানের আরো খবর:
অশ্লীল প্রস্তাবের বিড়ম্বনায় অমৃতা



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।