" />
AmaderBarisal.com Logo

দু’দিন বন্ধ থাকবে বরিশালের সকল কম্পিউটার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৮ January ২০১৪ Tuesday ৯:০৩:২৫ PM

bangladesh-computer-society-bcs বাংলাদেশ কম্পিউটার সমিতিআগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ও ৩১ জানুয়ারী শুক্রবার বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার বার্ষিক বনভোজনের কারণে দু’দিন বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিসিএস বরিশাল শাখার চেয়ারম্যান এ কে এম মনোয়ার রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ ও ৩১ জানুয়ারী বাংলাদেশ কম্পিউটার সমিতি, বরিশাল শাখা বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। সাগর কন্যা কুয়াকাটায় এ বনভোজন অনুষ্ঠিত হবে।

এই কারণে ওই দুই দিন বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বনভোজন শেষে ১ ফেব্রুয়ারী শনিবার থেকে বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।