দু’দিন বন্ধ থাকবে বরিশালের সকল কম্পিউটার প্রতিষ্ঠান নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ও ৩১ জানুয়ারী শুক্রবার বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার বার্ষিক বনভোজনের কারণে দু’দিন বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিসিএস বরিশাল শাখার চেয়ারম্যান এ কে এম মনোয়ার রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ ও ৩১ জানুয়ারী বাংলাদেশ কম্পিউটার সমিতি, বরিশাল শাখা বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। সাগর কন্যা কুয়াকাটায় এ বনভোজন অনুষ্ঠিত হবে।
এই কারণে ওই দুই দিন বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বনভোজন শেষে ১ ফেব্রুয়ারী শনিবার থেকে বরিশালের সকল কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
|