![]() বামনায় দুটি ফেরী দুই বছর ধরে নিমজ্জিতউপজেলা প্রতিনিধি, বামনা ২ February ২০১৪ Sunday ৫:০৯:১৭ PM
সরেজমিনে গিয়ে দেখা যায়, বামনার চালিতাবুনিয়া টু আমুয়া ফেরীঘাটের নদীর চরে পড়ে থাকায় ফেরী দুইটি নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন নদীর জোয়ারে ফেরী দুটি পানিতে ডুবে থাকে। সেই সাথে নদীর বালুতে ফেরী দুইটি ক্ষয় হয়ে যাচ্ছে। তাছাড়া স্থানীয়রা নদীতে ডুবে থাকা ফেরীতে উঠে গোসলের কাজ সারছেন। অথচ ফেরীঘাটের পারাপার চলছে একটি মাএ ফেরী দিয়ে। সেটির ও একটি ইঞ্জিন বিকল থাকায় কোন মতে টেনে টুনে চলছে পারাপার। এতে যাএী ও যানবাহন পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। একটি ইঞ্জিন নিয়ে ফেরীটি কোন মতে চলাচল করলে ও পারাপারে অধিক সময় ব্যয় হচ্ছে। ফলে দুই পারের যাএীদের ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষার প্রহর গুনতে হয়। অনেক সময় আবার সচল ইঞ্জিনটি ও বিকল হয়ে পড়ে। ব্যস্ততম এ রুটে নদী পারাপারে যাএীদের দুর্ভোগ ও ভোগান্তি দিন দিন বাড়ছে। পানিতে নিমজ্জিত অবস্থায় পড়ে থাকা ফেরী দুইটি উদ্ধার করার কার্যকর পদক্ষেপ গ্রহন করলে যাএীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বামনা উপজেলার বিষখালী নদীর মোহনায় বামনা টু আমুয়া ফেরীঘাটের আমুয়া মৎস বন্দরের নদীর মোহনার চরে সচল দুইটি ফেরী গত দুই বছর ধরে পানিতে নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। ফেরী দুইটি উদ্ধার প্রক্রিয়ায় ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ উদাসিন।