Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ১০:০৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় দুটি ফেরী দুই বছর ধরে নিমজ্জিত
২ February ২০১৪ Sunday ৫:০৯:১৭ PM
Print this E-mail this

বামনায় দুটি ফেরী দুই বছর ধরে নিমজ্জিত
উপজেলা প্রতিনিধি, বামনা


Bamna-Fari বামনায় দুটি ফেরী দুই বছর ধরে নিমজ্জিতবামনা উপজেলার বিষখালী নদীর মোহনায় বামনা টু আমুয়া ফেরীঘাটের আমুয়া মৎস বন্দরের নদীর মোহনার চরে সচল দুইটি ফেরী গত দুই বছর ধরে পানিতে নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। ফেরী দুইটি উদ্ধার প্রক্রিয়ায় ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ উদাসিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বামনার চালিতাবুনিয়া টু আমুয়া ফেরীঘাটের নদীর চরে পড়ে থাকায় ফেরী দুইটি নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন নদীর জোয়ারে ফেরী দুটি পানিতে ডুবে থাকে। সেই সাথে নদীর বালুতে ফেরী দুইটি ক্ষয় হয়ে যাচ্ছে।

তাছাড়া স্থানীয়রা নদীতে ডুবে থাকা ফেরীতে উঠে গোসলের কাজ সারছেন। অথচ ফেরীঘাটের পারাপার চলছে একটি মাএ ফেরী দিয়ে। সেটির ও একটি ইঞ্জিন বিকল থাকায় কোন মতে টেনে টুনে চলছে পারাপার।

এতে যাএী ও যানবাহন পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। একটি ইঞ্জিন নিয়ে ফেরীটি কোন মতে চলাচল করলে ও পারাপারে অধিক সময় ব্যয় হচ্ছে। ফলে দুই পারের যাএীদের ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষার প্রহর গুনতে হয়।

অনেক সময় আবার সচল ইঞ্জিনটি ও বিকল হয়ে পড়ে। ব্যস্ততম এ রুটে নদী পারাপারে যাএীদের দুর্ভোগ ও ভোগান্তি দিন দিন বাড়ছে। পানিতে নিমজ্জিত অবস্থায় পড়ে থাকা ফেরী দুইটি উদ্ধার করার কার্যকর পদক্ষেপ গ্রহন করলে যাএীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com