![]() নির্বাচনী সহিংসতাবামনায় ১৮৮ জনের বিরুদ্ধে মামলাউপজেলা প্রতিনিধি, বামনা ২৫ March ২০১৪ Tuesday ৬:৩৬:১৪ PM
জানাযায়, বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির আবুল কালাম আজাদ রানা দোয়াত কলম, আওয়ামী লীগের সাইতুল ইসলাম লিটু মৃধা আনারস, বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন চিড়িংমাছ ও সতন্ত গোলাম সরোয়ার নাসির মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। সোমবার উপজেলার পুরাতন বামনা বাজারে চিড়িংমাছ প্রতীকের কর্মীসভা চলাকালীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী আনারস প্রতীকের সমর্থনকারী ওই সভাস্থলে যাওয়ায় এ সংঘর্ষ ঘটে। গুরুতর আহত আজিম সিকদার, আল আমিন ও বায়োজিদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম মহারাজ বাদী হয়ে ১৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত ৩ জন কে গ্রেফতার করা হয়েছে, সহিংসতা বন্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বামনা উপজেলার পুরাতন বামনা বাজারে সোমবার রাতে আনারস ও চিড়িংমাছ প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। ১৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।