Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৫:২৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ১৮৮ জনের বিরুদ্ধে মামলা
২৫ March ২০১৪ Tuesday ৬:৩৬:১৪ PM
Print this E-mail this

নির্বাচনী সহিংসতা

বামনায় ১৮৮ জনের বিরুদ্ধে মামলা
উপজেলা প্রতিনিধি, বামনা


barguna-map বরগুনা মানচিত্রপঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বামনা উপজেলার পুরাতন বামনা বাজারে সোমবার রাতে আনারস ও চিড়িংমাছ প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। ১৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।

জানাযায়, বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির আবুল কালাম আজাদ রানা দোয়াত কলম, আওয়ামী লীগের সাইতুল ইসলাম লিটু মৃধা আনারস, বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন চিড়িংমাছ ও সতন্ত গোলাম সরোয়ার নাসির মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন।

সোমবার উপজেলার পুরাতন বামনা বাজারে চিড়িংমাছ প্রতীকের কর্মীসভা চলাকালীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী আনারস প্রতীকের সমর্থনকারী ওই সভাস্থলে যাওয়ায় এ সংঘর্ষ ঘটে।

গুরুতর আহত আজিম সিকদার, আল আমিন ও বায়োজিদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম মহারাজ বাদী হয়ে ১৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত ৩ জন কে গ্রেফতার করা হয়েছে, সহিংসতা বন্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com