Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা
২ July ২০২৬ Thursday ১২:০২:০৪ PM
Print this E-mail this

নেছারাবাদে ‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

 পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সজল কুমার দেউরী (৩০) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ঢাকায় অবস্থানরত সজল স্ত্রী রঞ্জিতা হালদারের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত সজল কুমার দেউরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের স্বপন কুমার দেউরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তার ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই তুহিন দেউরী অভিযোগ করেন, তাঁর ভাবি রঞ্জিতা হালদারের সঙ্গে একই গ্রামের কলেজপড়ুয়া শোভন বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। তাঁর ভাবি সর্বদা টিকটক ও মোবাইল ফোনে শোভনের সঙ্গে কথায় মগ্ন থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। ঘটনার দিন সজল ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি আত্মহত্যার কথা বললে স্ত্রী তাঁকে উসকানিমূলক কথা বলেন বলে পরিবারের দাবি। এরপরই ভিডিও কলে থাকা অবস্থায় সজল আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় দীপেন চৌকিদার বলেন, ‘শুনেছি এলাকার কলেজ পড়ুয়া ছেলে শোভন নামে এক যুবকের সঙ্গে রঞ্জিতার পরকীয়া সম্পর্ক আছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর কলহ লেগেই থাকত। এরই রেশ ধরে গত মঙ্গলবার সজল স্ত্রী রঞ্জিতাকে ফোন দিয়ে লাইভে এসে আত্মহত্যা করেছে।’

স্থানীয় ইউপি সদস্য মনোজ ঢালী বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরেই রঞ্জিতা হালদার ও শোভন বেপারীর সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। বিষয়টি সজল জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।’ ঘটনার পর অভিযুক্ত শোভন বেপারী ও রঞ্জিতা হালদার এলাকা ছেড়ে চলে গেছেন বলেও জানান তিনি।

শোভন বেপারীর বাবা ভূপাল বেপারী বলেন, সজলের মৃত্যুর পর তিনি ছেলে শোভনের সঙ্গে রঞ্জিতার সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরে ছেলেকে শাসন করলে সে বাড়ি ছেড়ে চলে যায়।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি মিডিয়ার মাধ্যমে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com