Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১০:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনার মরা ডাকাতিয়ায় পানির প্রবাহ
২১ May ২০১৪ Wednesday ৪:৩২:২০ PM
Print this E-mail this

বামনার মরা ডাকাতিয়ায় পানির প্রবাহ
উপজেলা প্রতিনিধি, বামনা


barguna-map বরগুনা মানচিত্রবরগুনার বামনা উপজেলার ডাকাতিয়া খাল দীর্ঘদিন থেকে নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়। প্রতিবছর সেচ সঙ্কটে পড়ে তিনটি গ্রামের কৃষিতে মারাত্মক বিপর্যয় ঘটে। খালটি খননের দাবিতে এলাকার কৃষকরা সংগঠিত হয়ে মানববন্ধন, সমাবেশ ও সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেন। এরপর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ডাকাতিয়া খাল খননের উদ্যোগ নেয়,খনন শেষে বুধবার খননকৃত খালটি খুলে দিলে পানির প্রবাহ শুরু হয়।

মরা খালে পানির প্রবাহ দেখে কয়েকশত কৃষক আনন্দে কেঁদে ফেলে। মাদারতলি গ্রামের কৃষক সংগঠনের সভাপতি ও মুক্তিযোদ্ধা শহীদ পহলান বলেন, খননের অভাবে খালটি ধীরে ধীরে পানি শুকিয়ে মরে যায়। প্রতিবছর পানির অভাবে আমাদের কৃষি বিনষ্ট হয়। বারসিকের মাধ্যমে আমরা কৃষকরা সংগঠিত হয়ে প্রশাসনের কাছে দাবি জানাই।

স্থানীয় সংসদ সদস্য শওকত হসানুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় খালটি বিএডিসি খনন করে দেয়। এতে আমাদের পানির অভাব দূর হলো। এ ব্যাপারে পাথরঘাটা ও বামনা বিএডিসির উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান বলেন, খালটি মরে শুকিয়ে যাওয়ায় সেখানকার কৃষিতে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে খালটি খনন করা হয়। এতে সংশ্লিষ্ট কৃষকরা তাদের সেচ সঙ্কট মোকাবেলা করতে পারবে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com