বামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন উপজেলা প্রতিনিধি, বামনা
ধর্ম যার যার, দেশ সবার – এই বক্তব্যকে সামনে রেখে বরগুনার বামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান প্রধান অতিথি হিসেবে বামনা আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি বামনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসে শেষ হয়।
এরপর বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বামনা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণকান্ত কর্মকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাভোকেট মো. হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফেরদৌস সাব্বির ফেরদৌস, নারী ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, বরগুনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল প্রমুখ।
সর্বশেষে বিশিষ্ট সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও তার দল এবং খুলনা বেতারের শিল্পী সুস্মিতা সাহার অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |