Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » পদত্যাগ করলেন বিকল্প ছাত্র কর্ম পরিষদ’র তিন সদস্য
২১ June ২০১১ Tuesday ৫:৫৯:৫৮ PM
Print this E-mail this

অগনতান্ত্রিক আখ্যা দিয়ে

পদত্যাগ করলেন বিকল্প ছাত্র কর্ম পরিষদ’র তিন সদস্য


ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল

ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল – ফাইল ফটো

বরিশাল :: বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু)’র মুল সংবিধানকে পাস কাটিয়ে বিতর্কিত উপায়ে গঠন করা বিকল্প ছাত্র কর্ম পরিষদ থেকে পদত্যাগ করেছেন নবগঠিত পরিষদের তিন সদস্য। শপথ অনুষ্ঠানের মাত্র চার ঘন্টার ব্যবধানে তারা সোমবার রাতে পদত্যাগ করেন। এদিকে এ ঘটনায় কর্মপরিষদের সদস্য ছাত্র ইউনিয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরিষদের সাথে তাদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে। ছাত্রলীগের একাংশ এবং ছাত্রদল-শিবির নেতারা গঠিত কর্মপরিষদকে অসাংবিধানিক আখ্যায়িত করে বলেছেন, ছাত্র সংসদের তহবিলে জমা সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে বরিশালের এক প্রভাবশালী নেতার ইন্ধনে তার ক্যাডারদের নিয়ে অবৈধভাবে এ পরিষদ গঠনের করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ জুন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস হটাৎ করেই স্টাফ কাউন্সিলের জরুরী সভা ডেকে বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু)’র সংবিধান সংশোধন করেন। এরপর তরিঘরি করে ছাত্রলীগের কিছু চিহ্নিত ক্যাডারদের নিয়ে বিকল্প ছাত্র কর্ম পরিষদ ঘোষণা করে সাথেসাথেই শপথ বাক্য পাঠ্য করানো হয়। ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মইন তুষারকে ভিপি ও নাহিদ সেরনিয়াবাতকে এ পরিষদের জিএস করা হয়। এ দু’জনই বিসিসি শওকত হোসেন হিরনের কট্টর সমর্থক ও বিতর্কিত কর্মকান্ডের জন্য সমালোচিত। কর্মপরিষদের অপর ২৩টি সদস্য পদের মধ্যে ছাত্রমৈত্রীর ২জন এবং জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রসমাজের একজন করে প্রতিনিধি রেখে এ কর্মপরিষদকে নামেমাত্র সর্বদলীয় করা হয়।

এ পরিষদের শপথ অনুষ্ঠানে ঘোষিত কর্মপরিষদের সাহিত্যবিষয়ক সহ-সম্পাদক শহীদুল ইসলাম শিশির, সমাজসেবা সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাত ওরফে অনিক, সহ-পরিবহন সম্পাদক মেহেদী হাসান ওরফে বাবু সেরনিয়াবাতসহ অনেকেই উপস্থিত ছিলেন না। এদিকে রাতে নবগঠিত এ কর্মপরিষদকে অগণতান্ত্রিক ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থি দাবী করে সহ-ম্যাগাজিন সম্পাদক আতিকুল্লাহ মুনিম, সহ-পরিবহন সম্পাদক মেহেদী হাসান ওরফে বাবু সেরনিয়াবাত এবং সমাজসেবা সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাত ওরফে অনিক পদত্যাগ করেন।

পদত্যাগের কথা স্বীকার করে ছাত্রলীগের কর্মী গোলাম মোস্তফা সেরনিয়াবাত বলেন, ‘আমরা চেয়েছিলাম নির্বাচন। কর্মপরিষদ গঠনের পরিকল্পনার বিষয়ে আমি কিছুই জানি না। আমি সেখানে উপস্থিত ছিলাম না, শপথও নিইনি। তারপরও আমাকে বিতর্কিত করতে অগণতান্ত্রিক পন্থায় গঠিত ওই কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।’ এদিকে ছাত্র ইউনিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, অগণতান্ত্রিক পন্থায় গঠিত কর্মপরিষদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মশিউর আলম মঞ্জু বলেন, কলেজ অধ্যক্ষ সম্পুর্ন অন্যায়ভাবে এই পরিষদ গঠন করেছেন। যার কোন সংবিধানিক ও আইনগত ভিত্তি নেই। সরকারী দলের সুযোগ সুবিধা নিতে কলেজ অধ্যক্ষ এই পরিষদ গঠন করেছেন। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মঞ্জু।

এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সেরনিয়াবাত বলেন, ‘অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম কাইউম উদ্দিন আহমেদ একটি অগণতান্ত্রিক কর্মপরিষদ গঠন করেছেন। ছাত্র সংসদের তহবিলের অর্থ আত্মসাতের জন্য সংবিধান সংশোধন করে এ পরিষদ গঠন করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচিত ছাত্র সংসদ ছাড়া গঠনতন্ত্র সংশোধন অবৈধ।’

বি এম কলেজের একাডেমিক কাউন্সিলের সাধারন সম্পাদক এস এম কাইয়ুম উদ্দীন আহমেদ জানান, ছাত্রসংসদের সংবিধান সংশোধন করে সেই আদালে ছাত্র কর্মপরিষদ গঠন করা হয়েছে। অন্যান্য ছাত্রসংগঠনকে না ডাকার বিষয়ে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে ডাকা হয়েছিল কিন্তু তারা আসেনি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com