![]() বামনায় বেড়িবাধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিতপ্রতিনিধি, বামনা ১৫ July ২০১৪ Tuesday ১২:৫২:৫৫ PM
উপজেলার রামনা, উত্তর কাকচিড়া, পুরাতন বামনা, চেঁচান ও খোলপটুয়া সহ প্রায় ২৫টি গ্রামে কয়েকদিন ধরে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে প্লাবিত হচ্ছে। ফলে পানিতে তলিয়ে গেছে আবাদি জমি, সবজিক্ষেত, মাছের ঘেরসহ অনেক ঘরবাড়ি। বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে ওইসব এলাকায় বসবাসরত প্রায় ৫০ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে দু’দফায় বিষখালী নদীতে পূর্ণিমার জোয়ার ও পূবালি বাতাসের কারণে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুসারে মঙ্গলবার বরগুনার বিভিন্ন নদীতে বিপদসীমার ৫২ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। নদীতে বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বেড়িবাঁধের বাইরে অবস্থিত হতদরিদ্রদের আবাসনের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছে বেড়িবাধ অঞ্চলের অসহায় মানুষ। পানি উন্নয়ন বোর্ড বরগুনার উপ-বিভাগীয় প্রকৌশলী গাজী নূর মোহাম্মদ জানান, স্বাভাবিকের চেয়ে সোমবার নদীতে বিপদসীমার আড়াই থেকে তিন ফুট উপর দিয়ে পানি প্রবাাহিত হওয়ায় জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি বলেন, সিডরের পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সঠিকভাবে পুনর্নির্মিত না হওয়ায় অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে এ অঞ্চলের লোকজন। জরুরি বরাদ্দ পাওয়া না গেলে এ সকল বাঁধ সংস্কার করা সম্ভব নয়। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

দুর্যোগ প্রবণ উপকূলীয় জেলা বরগুনার বিষখালী নদীতে পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে নদীতীরবর্তী গ্রামসহ প্রাায় ২৫টি গ্রাাম প্লাবিত হয়েছে।