Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১০:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় বেড়িবাধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত
১৫ July ২০১৪ Tuesday ১২:৫২:৫৫ PM
Print this E-mail this

বামনায় বেড়িবাধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত
প্রতিনিধি, বামনা


বামনায় বেড়িবাধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিতদুর্যোগ প্রবণ উপকূলীয় জেলা বরগুনার বিষখালী নদীতে পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে নদীতীরবর্তী গ্রামসহ প্রাায় ২৫টি গ্রাাম প্লাবিত হয়েছে।

উপজেলার রামনা, উত্তর কাকচিড়া, পুরাতন বামনা, চেঁচান ও খোলপটুয়া সহ প্রায় ২৫টি গ্রামে কয়েকদিন ধরে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে প্লাবিত হচ্ছে। ফলে পানিতে তলিয়ে গেছে আবাদি জমি, সবজিক্ষেত, মাছের ঘেরসহ অনেক ঘরবাড়ি। বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে ওইসব এলাকায় বসবাসরত প্রায় ৫০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে দু’দফায় বিষখালী নদীতে পূর্ণিমার জোয়ার ও পূবালি বাতাসের কারণে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুসারে মঙ্গলবার বরগুনার বিভিন্ন নদীতে বিপদসীমার ৫২ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

নদীতে বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বেড়িবাঁধের বাইরে অবস্থিত হতদরিদ্রদের আবাসনের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছে বেড়িবাধ অঞ্চলের অসহায় মানুষ।

পানি উন্নয়ন বোর্ড বরগুনার উপ-বিভাগীয় প্রকৌশলী গাজী নূর মোহাম্মদ জানান, স্বাভাবিকের চেয়ে সোমবার নদীতে বিপদসীমার আড়াই থেকে তিন ফুট উপর দিয়ে পানি প্রবাাহিত হওয়ায় জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তিনি বলেন, সিডরের পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সঠিকভাবে পুনর্নির্মিত না হওয়ায় অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে এ অঞ্চলের লোকজন। জরুরি বরাদ্দ পাওয়া না গেলে এ সকল বাঁধ সংস্কার করা সম্ভব নয়।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com