" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে শোক দিবসে কর্মসূচি

প্রতিনিধি, গৌরনদী
আমাদেরবরিশাল.কম

১৫ August ২০১৪ Friday ৩:০১:৪১ PM

গৌরনদীতে শোক দিবসে কর্মসূচীজাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. হারিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, গৌরনদী থানার ওসি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, সাধারণ সম্পাদক কবির খান,

আওয়ামীলীগ নেতা আবু সায়েদ নান্টু, ছাত্রলীগের নেতা লুৎফর রহমান দ্বীপ, জুবায়ের ইসলাম সান্টু প্রমুখ।

এছাড়া উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অনুরুপ কর্মসুচী পালন করেন।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।