গৌরনদীতে শোক দিবসে কর্মসূচি প্রতিনিধি, গৌরনদী
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, গৌরনদী থানার ওসি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন, সাধারণ সম্পাদক কবির খান,
আওয়ামীলীগ নেতা আবু সায়েদ নান্টু, ছাত্রলীগের নেতা লুৎফর রহমান দ্বীপ, জুবায়ের ইসলাম সান্টু প্রমুখ।
এছাড়া উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন অনুরুপ কর্মসুচী পালন করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |