Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৮:৫০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় নারীর স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা
১৭ August ২০১৪ Sunday ৩:৩২:৩৯ PM
Print this E-mail this

বামনায় নারীর স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা
প্রতিনিধি, বামনা


barguna-news-map বরগুনা সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের নারীর ধারাবহিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা বিষয়ে ধারনা প্রদান কর্মশালা রোববার সকাল ১০টায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নারীপক্ষ ও সংকল্প ট্রাস্ট এর সহযোগীতায় অ্যাসেড এর আয়োজনে সভায় বক্তব্য রাখেন নারীপক্ষ’র নারীর স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত এ্যাডভোকেসী পার্টনারশীপ ডঐজঅচ) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন,

সংকল্প ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ, নারীপক্ষ’র প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, জোবায়ের আহম্মেদ, অ্যাসেড এর নির্বাহী পরিচালক মোঃ নেছার উদ্দিন প্রমূখ।

এই কর্মশালায় বাংলাদেশের সংবিধানে স্বাস্থ্যকে প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য হিসাবে বলা হয়েছে কিন্তু স্বাস্থ্যকে অধিকার হিসাবে দেখা হয় নাই এবং সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক দলিলে স্বাক্ষর ও অঙ্গিকার করেছে।

এছাড়া সরকার মাতৃস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি হাতে নিয়েছে। এতো উদ্যোগ ও অঙ্গীকার সত্বেও বর্তমানে একলক্ষ জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মা মারা যাচ্ছে। ২০০৯ সালে জাতিসংঘ’র মানবাধিকার কাউন্সিলে স্বীকৃত হয় যে অধিক প্রসূতি মুত্যুর হার ও প্রসবজনিত জটিলতা ও রোগ-ভোগ অগ্রহনযোগ্য ও প্রতিরোধযোগ্য।

সারা বিশ্বে সংগঠিত প্রসূতি মৃত্যুর একটি বড় অংশ ঘটছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। নারীর জন্য অধিকার ভিত্তিক ধারাবাহিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা পেতে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com