" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

১৭ August ২০১৪ Sunday ৭:২২:৪১ PM

বরিশাল সংবাদ মানচিত্রবাবুগঞ্জের রহমতপুরে ইউনিয়ন কর্মী সভা থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভা চলাকালীন সময় অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ তাদের আটক করে।

আটকদের নেতা-কর্মীদের নাম জানা যায়নি।

কর্মী সভার প্রধান অতিথি বেগম সেলিমা রহমান জানান- পুলিশ সভাস্থলে এসে আকস্মিকভাবে ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। একটা গণতান্ত্রিক দেশে কর্মীসভা থেকে এভাবে আটক করে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুজ্জামান জানান- কোন প্রকার অনুমতি ছাড়া সভা করায় তাদের বাধা দেয়া হয়েছে। আটককৃতদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।