বাবুগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জের রহমতপুরে ইউনিয়ন কর্মী সভা থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভা চলাকালীন সময় অভিযান চালিয়ে বিমানবন্দর থানা পুলিশ তাদের আটক করে।
আটকদের নেতা-কর্মীদের নাম জানা যায়নি।
কর্মী সভার প্রধান অতিথি বেগম সেলিমা রহমান জানান- পুলিশ সভাস্থলে এসে আকস্মিকভাবে ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। একটা গণতান্ত্রিক দেশে কর্মীসভা থেকে এভাবে আটক করে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুজ্জামান জানান- কোন প্রকার অনুমতি ছাড়া সভা করায় তাদের বাধা দেয়া হয়েছে। আটককৃতদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |