![]() ডুবোচরে আটকা সুন্দরবন-৮, চার ঘণ্টা পর উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৯ August ২০১৪ Tuesday ১:৫২:১০ PM
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বরকত আমাদের বরিশাল ডটকম’কে জানান, সোমবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। ভোরে ইলিশা ফেরিঘাটের কাছে দিক হারিয়ে লঞ্চটি চরে আটকা পড়ে। সকালে জোয়ার এলে লঞ্চটি ভেসে ওঠলে লঞ্চটি বরিশাল যাত্রা শুরু করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান ও সুন্দরবন নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান রিন্টু আমাদের বরিশাল ডটকম’কে জানান, বয়া ও মার্কাবাতি না থাকায় লঞ্চের মাস্টার রুট ভুল করে ইলিশা ফেরিঘাটের পাশবর্তী মেঘনা নদীর একটি শাখায় প্রবেশ করলে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে। সকালের দিকে জোয়ার এলে ভেসে উঠে সাড়ে নয়টায় যাত্রীদের নিয়ে লঞ্চটি নিরাপদে বরিশাল ঘাটে এসে পৌঁছায়। এদিকে, লঞ্চটি আটকে পড়ার পরই অধিকাংশ যাত্রী নেমে ট্রলার বা অন্য কোনোভাবে গন্তব্যে পৌঁছায় বলে জানা গেছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলার ইলিশা ফেরিঘাটের কাছে ডুবোচরে আটকে থাকা বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-৮’ লঞ্চটি চার ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। সকাল ৯টায় জোয়ার এলে লঞ্চটি ভেসে উঠে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।