Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ডুবোচরে আটকা সুন্দরবন-৮, চার ঘণ্টা পর উদ্ধার
১৯ August ২০১৪ Tuesday ১:৫২:১০ PM
Print this E-mail this

ডুবোচরে আটকা সুন্দরবন-৮, চার ঘণ্টা পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক


sundarban-8-launch সুন্দরবন লঞ্চভোলার ইলিশা ফেরিঘাটের কাছে ডুবোচরে আটকে থাকা বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-৮’ লঞ্চটি চার ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। সকাল ৯টায় জোয়ার এলে লঞ্চটি ভেসে উঠে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বরকত আমাদের বরিশাল ডটকম’কে জানান, সোমবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। ভোরে ইলিশা ফেরিঘাটের কাছে দিক হারিয়ে লঞ্চটি চরে আটকা পড়ে। সকালে জোয়ার এলে লঞ্চটি ভেসে ওঠলে লঞ্চটি বরিশাল যাত্রা শুরু করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান ও সুন্দরবন নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান রিন্টু আমাদের বরিশাল ডটকম’কে জানান, বয়া ও মার্কাবাতি না থাকায় লঞ্চের মাস্টার রুট ভুল করে ইলিশা ফেরিঘাটের পাশবর্তী মেঘনা নদীর একটি শাখায় প্রবেশ করলে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে। সকালের দিকে জোয়ার এলে ভেসে উঠে সাড়ে নয়টায় যাত্রীদের নিয়ে লঞ্চটি নিরাপদে বরিশাল ঘাটে এসে পৌঁছায়।

এদিকে, লঞ্চটি আটকে পড়ার পরই অধিকাংশ যাত্রী নেমে ট্রলার বা অন্য কোনোভাবে গন্তব্যে পৌঁছায় বলে জানা গেছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com