![]() স্কুল ছাত্রীকে অপহরণ করায় মামলাপ্রতিনিধি, বানারীপাড়া ১৯ August ২০১৪ Tuesday ৪:১১:০০ PM
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশারকান্দি গ্রামের অপহিতা স্কুল শিক্ষার্থী (১৩)’র বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়- ১৫ আগষ্ট বিকেল ৫টায় তার মেয়ে আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী (১৩) পার্শবর্তী নাজিরপুর উপজেলার বৈঠাকাটা গ্রামের নানা বাদশা সুতারের বাড়িতে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের সামনে গাছাবাড়ি খেয়া ঘাট থেকে স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের ফারুক হোসেনের ছেলে মুরাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারী মুরাদ তার চাচা বাবুলের ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। রাত ১২টায খবর পেয়ে অভিভাবকরা গিয়ে ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করলে মুরাদ ও তার সহযোগীরা তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়। এ ঘটনার পর থেকে মুরাদ ও তার লোকজন ওই শিক্ষার্থীর পরিবারকে মামলা না করার জন্য হুমকী দিয়ে আসলে স্থানীয় মহসিন’র সাহায্য নিয়ে ছাত্রীর বাবা শহিদুল ইসলাম সোমবার বিকেলে থানায় গিয়ে অপহরণকারী মুরাদ হোসেন(২০), সহযোগী রিয়াদ হোসেন(১৮) ফারুক হোসেন(৪৫), এমদাদুল হক(২৮)সহ ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন- আসামীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বানারীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ৭ ঘন্টা পর সাদা কাগজে অভিভাবকের স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।