Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:২৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বানারীপাড়া » স্কুল ছাত্রীকে অপহরণ করায় মামলা
১৯ August ২০১৪ Tuesday ৪:১১:০০ PM
Print this E-mail this

স্কুল ছাত্রীকে অপহরণ করায় মামলা
প্রতিনিধি, বানারীপাড়া


kidnapping-opohoron অপহরণ অপহরনবানারীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ৭ ঘন্টা পর সাদা কাগজে অভিভাবকের স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশারকান্দি গ্রামের অপহিতা স্কুল শিক্ষার্থী (১৩)’র বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়- ১৫ আগষ্ট বিকেল ৫টায় তার মেয়ে আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী (১৩) পার্শবর্তী নাজিরপুর উপজেলার বৈঠাকাটা গ্রামের নানা বাদশা সুতারের বাড়িতে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের সামনে গাছাবাড়ি খেয়া ঘাট থেকে স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের ফারুক হোসেনের ছেলে মুরাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারী মুরাদ তার চাচা বাবুলের ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। রাত ১২টায খবর পেয়ে অভিভাবকরা গিয়ে ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করলে মুরাদ ও তার সহযোগীরা তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়।

এ ঘটনার পর থেকে মুরাদ ও তার লোকজন ওই শিক্ষার্থীর পরিবারকে মামলা না করার জন্য হুমকী দিয়ে আসলে স্থানীয় মহসিন’র সাহায্য নিয়ে ছাত্রীর বাবা শহিদুল ইসলাম সোমবার বিকেলে থানায় গিয়ে অপহরণকারী মুরাদ হোসেন(২০), সহযোগী রিয়াদ হোসেন(১৮) ফারুক হোসেন(৪৫), এমদাদুল হক(২৮)সহ ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন- আসামীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com