![]() বরিশাল ঝালকাঠি জেলা ও দায়রা জজ পদে রদবদলডেস্ক রিপোর্ট ১৯ August ২০১৪ Tuesday ৮:৫০:০৩ PM
বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৮ কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক নিয়োগ করা হয়। মঙ্গলবার এ বিষয় মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থের এ আদশটি জারি করেন আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মিজানুর রহমান খান। আইন মন্ত্রণালয় সূত্র আরো জানায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুইনাল, ঢাকার সদস্য (জেলা জজ) নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা এর রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোর জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ, রংপুরের বিশেষ জজ (জেলা জজ) মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ এবং বাগেরহাটের জেলা ও দায়রা জজ এসএম সোলয়মানকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ পদে বদলিপূর্বক নিয়োগ করেছে আইন মন্ত্রণালয়।